ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুশফিক-লিটনের অর্ধশতক, ৫০০ পার করল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪ রান। দ্বিতীয় দিনের শেষ বেলায় ক্যান্ডির আকাশ কালো মেঘে ঢেকে গেল। বৃষ্টির আভাসও দেখা গেল। কিন্তু তার আগেই আলোর স্বল্পতায় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। দিন শেষে ৪৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক, ২৫ রানে লিটন দাস।

শুক্রবার (২৩ এপ্রিল) তৃতীয় দিনের খেলায় ১২০ বলে ক্যারিয়ারের ২৩তম হাফ সেঞ্চুরি উদযাপন করলেন সাবেক অধিনায়ক। ক্যান্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিফটির দেখা পেলেন মুশফিকুর রহিম। তিনটি ডাবল সেঞ্চুরির মালিকের ফিফটির পর সফরকারীদের দলীয় সংগ্রহ ৫০০ এর ঘরে পৌঁছায়। এনিয়ে টেস্ট ইতিহাসে ১১ বার পাঁচশ করলো বাংলাদেশ।

মুশফিকুর রহিমের পর তৃতীয় দিনের প্রথম সেশনে ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি করলেন লিটন। ৬৬ বলে ৫ চার ও ১ ছয়ে পঞ্চাশ করেন তিনি। কিন্তু পরের বলেই গালিতে ওশাডা ফার্নান্ডোর ক্যাচ হন, তাকে মাঠছাড়া করেন বিশ্ব ফার্নান্ডো।
স্কোর: বাংলাদেশ ১৬৪.১ ওভারে ৫১১/৫ (মিরাজ ০*, মুশফিক ৫৫*)

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102