ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুসলিম লীগের মতো বিএনপিকেও হারিকেন দিয়ে খুঁজতে হবে: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩১ বার পঠিত

ধানের শীষ বাদ দিয়ে বিএনপি মুসলিম লীগের প্রতীক হারিকেন ধরেছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কয়েকদিন পর মুসলিম লীগের মতো বিএনপিকেও হারিকেন দিয়ে খুঁজতে হবে।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।

বিশ্বে তেলের দাম একশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে চীন ও তাইওয়ান মুখোমুখি। বিশ্বে অস্থিরভাব। এ অবস্থায় জ্বালানি তেলের মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এমনকি বিশ্বে তেলের দাম শতভাগ বৃদ্ধি পেয়েছে। সেখানে আমরা মূল্য সমন্বয় করে তেলের দাম পশ্চিমবঙ্গের সমান করেছি। বিশ্বে জ্বালানি তেলের মূল্য কমলে আমরাও কমাবো। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের এমপি শাহরিয়ার আলম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102