ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুহিবুল্লাহ হত্যা: আরও ৩ আসামি রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৯ বার পঠিত

বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের টেকনাফ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালত এ আদেশ দেন।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লকের বাসিন্দা জাকির আহমদের ছেলে আব্দুস সালাম (৩২), কুতুপালং ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫৪ ব্লকের বাসিন্দা মৃত মকবুল আহমদের জিয়াউর রহমান (৩০) এবং কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রজক আলীর ছেলে মো. ইলিয়াছ (৩৫)।

এর আগে গত রোববার গ্রেপ্তার আসামি মো. সলিম (৩৩) ও শওকত উল্লাহ (২৩) এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

বুধবার সকাল সাড়ে ১০টায় তিন আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে প্রিজনভ্যান যোগে আদালতে আনা হয়। পরে বেলা ১১টায় আসামিদের এজলাসে হাজির করা হয়।

গত শুক্রবার সকালে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থেকে মো. সলিমকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এবং মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৫ ব্লক থেকে শওকত উল্লাহকে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

গত শনিবার ভোররাতে লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ ব্লক থেকে আব্দুস সালাম (৩২) কে, ৮-ডব্লিউ কুতুপালং ক্যাম্প থেকে জিয়াউর রহমান (৩০) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত রোববার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. ইলিয়াস (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

পরিদর্শক চন্দন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা গত রোববার রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আব্দুস সালাম ও জিয়াউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত আসামিদের রিমান্ড শুনানীর জন্য বুধবার দিন ধার্য করে আদেশ দেন। এছাড়া গত সোমবার গ্রেপ্তার অপর আসামি মো. ইলিয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। এতে আদালত শুনানীর জন্য বুধবার দিন ধার্য করে আদেশ দেন।

বুধবার সকালে রিমান্ড শুনানির নির্ধারিত দিনে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এতে বিচারক জিজ্ঞাসাবাদের প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এ নিয়ে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। তবে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য কোন আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102