ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৃত্যুর আগে চিরকুট লিখে গেছেন অর্পিতা শাহরিয়ার কবির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৬৩ বার পঠিত
ছবি : সংগৃহীত

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার মুমুর (৪১) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতেই তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরের দিন বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে মা ডানা কবিরের কবরের পাশে তাকে দাফন করা হয়।

পুলিশ জানিয়েছে, বাথরুমের জানালার সঙ্গে গলায় রশিয় বাঁধা অবস্থায় তার লাশ ঝুলছিল। বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে— তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হয়। তবে বিষয়টি নিয়ে শাহরিয়ার কবিরের পরিবারের কেউ গণমাধ্যমে বিস্তারিত কথা বলতে রাজি হননি। মেয়ে হারানোয় শোকাহত শাহরিয়ার কবির অসুস্থ হয়ে পড়েছেন। তার বাসায় গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার এসআই গুলশান আরা বলেন, ‘মহাখালীর আমতলীর একটি বাসা থেকে অর্পিতা শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। আইনি প্রক্রিয়া শেষে ওই রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্পিতা আত্মহত্যা করেছেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি পুলিশ। তার পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।

অর্পিতা লন্ডনে আইন বিষয়ে পড়ালেখা করেছেন। ২০২০ সালের জানুয়ারিতে মা ডানা কবিরের মৃত্যুর পর তিনি দেশে আসেন। এর পর থেকে দেশেই ছিলেন। বৃহস্পতিবার তার লন্ডনে ফেরার কথা ছিল। আগের দিন বুধবার রাতে বাসার বাথরুমের জানালার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার লিখে যাওয়া একটি চিরকুটে (সুইসাইড নোট) আত্মহত্যার কথা উল্লেখ করেছেন অর্পিতা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল জানান, বৃহস্পতিবার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরের পাশে অর্পিতার লাশ দাফন করা হয়েছে। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগামী রোববার মহাখালীর বাসায় তার কুলখানি অনুষ্ঠিত হবে।

২০২০ সালের ১৩ জানুয়ারি শাহরিয়ার কবির তার স্ত্রী ডানা কবিরকে হারান।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ মহাখালীর ওই বাসা থেকে লাশটি উদ্ধার করে। পরে স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102