বুধবার (১৬ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুরকার এবং গায়ক বাপ্পী লাহিড়ী। এই শিল্পীকে শুধু দুর্দান্ত সংগীতসৃষ্টির জন্যই না, বাপ্পীকে তার অনুরাগীরা মনে রাখবেন আরও অনেক কিছুর জন্যই।
এদিন সকাল থেকেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ঠাণ্ডা পানীয়ের একটি বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন বাপ্পী লাহিড়ী।
বলিউডের প্রথম সারির শিল্পী হয়েও নিজিকে নিয়ে ঠাট্টা করতে পিছপা হননি এই গুণী তারকা শিল্পী। একবার বলেছিলেন, ‘আমার নাম অলকেশ, ছেলের নাম অরুণেশ। এই ভাবে চলতে থাকলে পরের জনের নাম হবে শুটকেস।
ঠিক এভাবেই ভাইরাল হয়ে যাওয়া ঠাণ্ডা পানীয়ের বিজ্ঞাপনেও নিজেকে নিয়েই ঠাট্টা করেছেন বাপ্পী। সোনার প্রতি তার আগ্রহের কথা ভক্তদের জানা। সেই শখ নিয়েই ঠাট্টা করেন তিনি।
বাপ্পী লাহিড়ীকে বলতে শোনা যায়, ‘আমার তো সব কিছুই সোনার। কাপ-প্লেট-বিস্কুট।’ এর পরেই গেয়ে ওঠেন, ‘আই অ্যাম অ্যা গোল্ডেন ম্যান, ইউ অ্যা মাই গোল্ডেন ফ্যান।’
নেটমাধ্যমে বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়লে অনেক অনুরাগীই বলেছেন, এই মজা একমাত্র বাপ্পীদার পক্ষেই করা সম্ভব। কারণ তিনি সত্যিই সোনার মানুষ।
https://www.facebook.com/697945787/videos/491265599126172/