ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৃত্যু কামনাকারীদের ধন্যবাদ জানালেন সৃজিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৪৬ বার পঠিত

বছরের প্রথম দিন রাতেই খারাপ খবর দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। ফেসবুক পোস্টে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

এর ১০ দিন পর পরিচালক জানালেন করোনামুক্ত তিনি। করোনা থেকে সেরে ওঠার জন্য অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
ফেসবুকে সৃজিত লিখেছেন, ‘অবশেষে কভিড নেগেটিভ হয়েছি। দ্রুত আরোগ্য কামনা করার জন্য সবাইকে ধন্যবাদ, চিন্তিত জিজ্ঞাসাবাদের জন্য ধন্যবাদ। এমনকি মৃত্যু কামনা করার জন্যও ধন্যবাদ।’

তাঁর এ পোস্টে স্বস্তি প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। মজা করে উত্তর দিয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ও। গত ১ জানুয়ারি সৃজিত জানিয়েছিলেন করোনা আক্রান্তের খবর। একদিকে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন, অন্যদিকে এই সময়ে কেউ কেউ মৃত্যু কামনাও করেছেন তাঁর। পোস্টে এমনই লিখলেন সৃজিত।

সৃজিত করোনা আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই মিথিলার মেয়ে আইরা করোনা পজিটিভ হয়।

সংবাদমাধ্যমে মিথিলা জানান, আইরা করোনা পজিটিভ। তিন দিন ধরে ওর জ্বর ছিল, তাই বুধবার করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ওষুধপত্র আগে থেকেই চলছিল, এখন ভালো আছে আইরা। এরপর মিথিলাও আক্রান্ত হন করোনায়। বর্তমানে তাঁরা আইসোলেশনে আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102