ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেক্সিকোর উত্তরাঞ্চলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৫৪ বার পঠিত

মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি মহাসড়কে সোমবার পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালালে সেখানে সংঘর্ষ বাধে। খবর এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নুয়েভো লিওন পাবলিক সিকিউরিটি সেক্রেটারি গেরার্দো পালাসিওস লিখেছেন- তিনটি সাঁজোয়া ট্রাকে করে যাওয়ার সময় একটি সন্ত্রাসী গ্রুপ বেসামরিক বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালায়।

তিনি আরও বলেন, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে সেখানে সন্দেহভাজন ১০ অপরাধী নিহত হন। এ সংঘর্ষে চার কর্মকর্তা আহত হন।

নুয়েভো লিওন ও তামাউলিপাস রাজ্যের মধ্যবর্তী একটি মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এ অঞ্চল সংঘবদ্ধ অপরাধ সংশ্লিষ্ট সহিংসতায় জর্জরিত।

মেক্সিকোতে ২০০৬ সালে সরকারের বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে দেশটিতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন ও প্রায় এক লাখ নিখোঁজ রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102