ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অর্ধশত নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) একটি ট্রেইলার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। খবর সিএনএন-এর।

এ সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী।

বিষয়টি নিশ্চিত করে মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, এই সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন। এরই মধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

এদিকে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ট্রেইলার গাড়ির মধ্যে থাকা বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী হন্ডুরাস থেকে যাওয়া।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

এক টুইটার বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102