ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেগানের বিরুদ্ধে তদন্তে প্রতিষ্ঠান ভাড়া করলো রাজপরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ডাচেস অব সাসেক্স ও প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কলের বিরুদ্ধে রাজকর্মীদের নিপীড়নের অভিযোগ তদন্তে বাইরের একটি আইনি প্রতিষ্ঠানকে ভাড়া করেছে ব্রিটেনের রাজপরিবার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

অজ্ঞাত রাজপরিবারের সহযোগী মেগানের বিরুদ্ধে ২০১৮ সালে নিপীড়নের অভিযোগের কথা ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশের পর বাকিংহাম প্যালেস জানিয়েছিল ঘটনাটি তদন্ত করা হবে।

সোমবার বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র জানান, ডিউক ও ডাচেস অব সাসেক্সের সাবেক কর্মীদের অভিযোগ খতিয়ে দেখা হবে। কিন্তু এ বিষয়ে প্রকাশ্য কোনও মন্তব্য করছি না।

অভিযোগ তদন্তে কোনও প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে তা জানতে পারেনি সিএনএন। প্রিন্স হ্যারি ও মেগান এক সাক্ষাৎকারে রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদসহ বিভিন্ন অভিযোগ তোলার পর সমালোচনার মুখে থাকা বাকিংহাম প্যালেস এমন সিদ্ধান্ত নিলো।

এ বিষয়ে হ্যারি ও মেগান সোমবার কোনও মন্তব্য করেননি। কিন্তু এই দম্পতির এক মুখপাত্র অতীতে দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত এমন অভিযোগের কথা অস্বীকার করেছেন।

মুখপাত্র বলেছিলেন, ভুয়া ও ক্ষতিকর তথ্যে এটি পরিকল্পিত প্রচারণা। ডাচেস অব সাসেক্সকে অপদস্থ করতে তাকে এভাবে তুলে ধরায় আমরা হতাশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102