ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেগানের বিস্ফোরক অভিযোগের পর এবার শার্লি হ্যাবদোয় রানির ব্যঙ্গচিত্র, তোলপাড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

ফরাসি ম্যাগাজিন শার্লি হ্যাবদোর সর্বশেষ প্রচ্ছদে এবার ছেপেছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যঙ্গচিত্র।

আর এতে বেজায় চটেছেন ব্রিটেনের নাগরিকরা। দেশটির গণমাধ্যমগুলোও চরম বিরক্ত ফরাসি এ ম্যাগাজিনটির ওপর।

ম্যাগাজিনটির এবারের প্রচ্ছদে দেখা গেছে, রানি এলিজাবেথ রাজবধূ মেগান মারকেলের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে আছেন। মার্কিন পুলিশ যেভাবে চেপে বসেছিল কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ঘাড়ের ওপর, যা নিয়ে গোটা বিশ্বে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ এ প্রতিপাদ্য সামনে রেখে কৃষ্ণাঙ্গ নির্যাতনবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।

মেগান মারকেলের সন্তানের গায়ের রঙ নিয়ে রাজপরিরারে যে টানাপোড়েন চলছে-তাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

ব্রিটিশ পত্রিকাগুলোও একহাত নিয়েছে শার্লি হ্যাবদোকে। দ্যা সান শিরোনাম করেছে— ‘ডিজগাস্টিং’।

ব্রিটেনের বহলি প্রচারিত পত্রিকা ডেইলি এক্সপ্রেস ও জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা দ্যা মিররও একই ধরনের শিরোনাম করেছে।

ফরাসি ম্যাগাজিন শার্লি হ্যাবদো বরাবরই এ ধরনের বিতর্কিত কার্টুন প্রকাশ করে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

এর আগে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র নিয়ে গোটা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। সারাবিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে।

এ ঘটনার জেরে ২০১৫ সালে পত্রিকাটিতে হামলার ঘটনাও ঘটে। এতে কার্টুনিস্টসহ পত্রিকাটির ১২ কর্মী নিহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102