ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেঘনার জোয়ারে ডুবছে ফসল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৩ বার পঠিত

মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের বিভিন্ন এলাকা। ডুবে গেছে সয়াবিনসহ বিভিন্ন ফসলি জমি ও মাছের ঘের। তীর রক্ষা বাঁধ না থাকায় লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে বাড়ির উঠানও।

স্থানীয়রা জানায়, জোয়ারের পানিতে মেঘনা নদী সংলগ্ন ফসলি জমি ডুবে গেছে। রোববার দুপুরে জোয়ার শুরু হয়ে নামে বিকেল চারটায়। এভাবে টানা তিনদিন জোয়ারের পানিতে তলিয়ে গেছে বিভিন্ন ফসলি জমি।

জানা গেছে, মেঘনায় দিনে দুবার জোয়ার-ভাটা হয়। এর মধ্যে একটি উচ্চ মাত্রার আরেকটি নিম্নমাত্রায়। প্রতি বছর মে থেকে নভেম্বর মাস পর্যন্ত সৃষ্ট জোয়ার ব্যাপক আকার ধারণ করে।

চর জাঙ্গালিয়ার লোকজন জানান, জোয়ারের পানিতে তাদের ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়। নদীর তীর রক্ষা বাঁধ না থাকায় পানি ঢুকে নষ্ট হয়ে যায় অপরিপক্ব সয়াবিনও।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বিজয় বলেন, জোয়ারের পানি ঢুকে নদী সংলগ্ন কয়েকটি এলাকা তলিয়ে গেছে। এতে সয়াবিন, ধান ও মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষতিগ্রস্ত মানুষ যেন ক্ষতি পুষিয়ে নিতে পারেন, এজন্য তাদের সহায়তা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102