ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেঘনায় আধিপত্য বিস্তার নিয়ে হামলায় পুলিশসহ আহত ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

মেঘনা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা-পালটা হামলায় পুলিশসহ সাতজন আহত হয়েছেন।

এ ঘটনায় বুধবার থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কফিলদ্দিনের ছেলে বিএনপি নেতা কবির মেম্বার ও ধনু মিয়ার ছেলে আব্দুল গফুর গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং হামলা ও পালটা হামলায় নারীসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের আক্রমণের শিকার হয় পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র ও ইটের আঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় চন্দনপুর বাজার এলাকায় বাড়তি নজরদারির জন্য পুলিশ মোতায়েন রয়েছে। গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে শিবনগর গ্রাম।

থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102