ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেঘনায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরে মেঘনা নদীতে এমভি মক্কা মদিনা-৩ নামে নোঙ্গর করা বাল্কহেড ডুবিতে নিখোঁজ দুই নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিকালে মোহনপুর দশআনি ঘাটএলাকা থেকে নিখোঁজ মিজানুর রহমান (২৫) ও সাজু শিকদার (২৩) নামে ওই দুই নৌযান শ্রমিকের মরদেহ কোস্টগার্ড স্টেশন ডুবুরি দল উদ্ধার করে।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন জানায়, মোহনপুর দশআনি ঘাটসংলগ্ন এমভি মক্কা মদিনা-৩ নামে বালুর বাল্কহেড নোঙ্গর অবস্থায় ৪ নৌযান শ্রমিকসহ ডুবে যায়। তন্মধ্যে মহিউদ্দিন ও নাঈম সিকদার সাঁতার কেটে পাড়ে উঠে যেতে সক্ষম হলেও অপর দুইজন শ্রমিক পানিতে ডুবে যায়। খরব পেয়ে কোস্টগার্ড স্টেশন স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেনের নেতৃত্বে ডুবুরি দলের সাথে ফায়ার সার্ভিসও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বিকাল ৩টায় দুইজনের মরদেহ বাল্কহেড ইঞ্জিন রুমের ভিতর থেকে তাদের উদ্ধার করা হয়।

চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেন বলেন, বাল্কহেডটি ঘটনাস্থলে নোঙ্গর অবস্থায় ছিলো। কি কারণে ডুবুছে তার কারণ জানা যায়নি। তবে ডুবে যাওয়ার সময় দুইজন শ্রমিক সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হয়। কিন্তু বাল্কহেডের ইঞ্জিন রুমে থাকা দুইজন শ্রমিক নিখোঁজ হয়। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত দুই শ্রমিকের মরদেহ মোহনপুর নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102