ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেঘনায় মাছ শিকারে গিয়ে বজ্রাঘাতে জেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে রাসেল হোসেন (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মজুচৌধুরীরহাট ঘাট এলাকার জেলে সুরুত আলির ছেলে। তারা ঘাট এলাকার ভাসমান জেলে (মানতা সম্প্রদায়)।

স্থানীয় সূত্র জানায়, দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে বাবা-মায়ের সঙ্গে রাসেল নদীতে মাছ শিকারে যায়। এ সময় অন্যরা নৌকার ছাউনির ভেতরে থাকলেও রাসেল বাইরে ছিল। নদীর মেঘার চর এলাকায় বজ্রাঘাতে রাসেল ঘটনাস্থলেই মারা যায়।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, বজ্রাঘাতে ভাসমান জেলে রাসেল মারা গেছে। মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102