ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ১০টাকা করার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৬০ বার পঠিত

ঢাকায় মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমিয়ে সর্বনিম্ন ১০ টাকা ভাড়া করার দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশে প্রথম চলতে যাচ্ছে মেট্রোরেল। কলকাতায় চলা মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ৬ রুপি, সর্বোচ্চ ৩১ রুপি। আর ঢাকায় সর্বনিম্ন ২০ টাকা আর সর্বোচ্চ ১০০ টাকা। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের মেট্রোরেলে কিলোমিটার প্রতি ভাড়া থেকে বাংলাদেশে ৪-৫ গুণ বেশি ভাড়া ধরা হয়েছে। কলকাতায় সড়কে সবচেয়ে কম ভাড়া মেট্রোরেলে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগরবিদ মোহাম্মদ এমদাদুল হক, গণপরিবহন বিশেষজ্ঞ আবদুক হক, শরীফুজ্জামান শরীফ, তাওহিদুল হক, এম মনিরুল হক।

বক্তারা বলেন, মেট্রো রেলের ভাড়া না কমালে সবাই এই সেবা থেকে বঞ্চিত হবে, এতে সরকারের উদ্দেশ্য সফল হবে না। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের এই প্রকল্পে ব্যয় ও ভাড়া দুটোই বেশি। এজন্য জনগণের ওপর বাড়তি ভাড়া চাপানো ঠিক হবে না। জনগণের সুবিধার্থে সব দেশেই সরকারি ভর্তুকি দিয়ে এ ধরনের গণপরিবহন পরিচালনা করা হয়।

যাত্রীকল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হয়, যাত্রীদের কোনো মতামত না নিয়ে ভাড়া নির্ধারণ গণবিরোধী। বেশি ভাড়ার কারণে দরিদ্র মানুষ মেট্রোরেলে উঠবে না। ভাড়ার কারণে জনপ্রিয় না হলে মেট্রোরেল প্রকল্প মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102