শরীয়তপুর পৌরসভার বাসিন্দা মোঃ আঃ রহমান মিয়ার বড় ছেলে মোঃ কিরন মিয়া বগুরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চান্স পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও শিক্ষা জীবনে পাঠ্য পুস্তকের খরচের দায়িত্ব নিয়েছেন জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে পালং মডেল থানাধীন চৌরঙ্গী এলাকার মোঃ আঃ রহমান মিয়ার বাড়িতে গিয়ে তার বড় ছেলে মোঃ কিরন মিয়াকে (২০) এমন প্রতিশ্রুতি দেন তিনি।
পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান বলেন, দরিদ্র পিতার সন্তান মোঃ কিরন মিয়া যাতেকরে মেডিকেলে পড়ালেখা সম্পন্ন করে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার হয় এবং মানুষের সেবা করতে পারে। এজন্য তাঁর শিক্ষা জীবনে যাতে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেজন্যই মেডিকেলের পাঠ্যপুস্তক প্রদানসহ বিভিন্নভাবে তাঁকে সহযোগিতা করা হবে বলে জানান পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আখতার হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।