ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেডিকেল ভর্তি ফল প্রকাশ, পাসের হার ৫৫ দশমিক ১৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৪ বার পঠিত
Breaking news. World news with map backgorund. Breaking news TV concept. Vector stock.

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে (পুরান ভবন) সংবাদ সম্মেলন করে এই ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এবার পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী। পাস করেছে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।’

দেশে সরকারি মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি। মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১০ হাজার ৮২৯টি।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটে। এ ছাড়া মোবাইলে খুদেবার্তার মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।

এবার ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সুয়াইয়া মোসলেম মিম। তিনি পেয়েছেন ৯২ দশমিক ৫ নম্বর।

এ বছর মেডিকেল কলেজসমূহে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেন। মোট আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৯ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোশিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102