ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেডিক্যালে ভর্তির জন্য ১ লাখ টাকা পাচ্ছেন মারুফা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৮ বার পঠিত

মেডিক্যাল কলেজে ভর্তির জন্য এক লাখ টাকা সহায়তা পাচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রামের জেলেপল্লীর অদম্য মেধাবী তরুণী মারুফা খাতুন। আগামী রবিবার মারুফা ও তার পরিবারের কাছে এই অর্থ পৌঁছে দেবে নাভানা গ্রুপ।

শুক্রবার (৮ এপ্রিল) নাভানা গ্রুপের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি বলেন, ‌`মারুফার ডাক্তার হওয়ার স্বপ্ন যাতে বৃথা না যায়, সে লক্ষ্যে এগিয়ে এসেছে নাভানা পরিবার। তার স্বপ্ন পূরণে তাকে প্রাথমিকভাবে এক লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সাতক্ষীরা মেডিক্যাল কলেজে চান্স পেয়েছেন মেধাবী তরুণী মারুফা খাতুন। এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু তার ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার।

তালার নলতা জেলে পল্লীর মৎস্যজীবী বাবা আজিত বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমে তিন সন্তানের মধ্যে মারুফা বড়। তিনি তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এবং শহীদ আলী আহম্মাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকেও মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102