ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেধাবী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল ইহুদিরাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৯ বার পঠিত
কাসেম সোলাইমানি। ফাইল ছবি

ইহুদিবাদী ইসরাইল প্রথমবারের মতো ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডে নিজের হাত থাকার কথা স্বীকার করেছে।

ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আমান-এর পরিচালক তামির হাইম্যানের বরাত দিয়ে ইরাকি বার্তা সংস্থা আল-মুত্তালা’ এ খবর দিয়েছে। হাইম্যান এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার হাতে জেনারেল সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর প্রধান আবু মাহদি আল-মুহান্দিসের হত্যাকাণ্ডে তেল আবিবের হাত ছিল।

হাইম্যান আরো বলেন, তার নেতৃত্বাধীন সংস্থা ‘আমান’ জেনারেল সোলাইমানির গতিবিধির তথ্য আমেরিকার হাতে তুলে দেয়ার পরই তাকে মার্কিন সেনারা হত্যা করতে সক্ষম হয়েছে।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর ড্রোন হামলায় শহীদ হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দেসসহ ১০ সামরিক কর্মকর্তা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই পাশবিক হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ইরাকি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বাগদাদে গিয়েছিলেন জেনারেল কাসেম সোলাইমানি। ইরাক সফরে যাওয়ার আগে তিনি সিরিয়া সফরে যান এবং আঙ্কারা থেকে একটি বিশেষ বিমানে বাগদান আসেন।

-পার্সটুডে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102