ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেম্বারের নেতৃত্বে সড়কে ছিনতাই, গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় গাছ ফেলে ছিনতায়ের ঘটনায় এক ইউপি সদস্যসহ (মেম্বার) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ছিনতাই যাওয়া মোটরসাইকেল।

গ্রেফতারকৃতরা হলেন, ৪নং ঘোড়াঘাট ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার রুহুল আমিন (৪১)। সে ঘোড়াঘাট উপজেলার কুন্দারামপুর চৌধুরীপাড়া গ্রামের আলহাজ লুৎফর রহমানের ছেলে। অপর দুজন হলেন, চোরগাছা গ্রামের আবুল কালামের ছেলে সাইদুল ওরফে সাইফুল (৩৭) এবং কুন্দারামপুর পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মনোয়ার হোসেন (২৬)।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রাতে পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের আজাদ মণ্ডলের ছেলে আরিফ মিয়া (২৬) এক বন্ধুকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট রানীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। তারা ডুগডুগিহাট রোডের জোড়া ব্রিজ পৌঁছালে কয়েকজন রাস্তায় গাছ ফেলে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ছিনতাইকারীরা চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাদের লাল কালারের টিভিএস আরটিআর মোটরসাইকেল এবং কাছে থাকা প্রায় ১৭ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। ছিনতাইকালে আরিফ মিয়া মোবাইলের আলোতে ইউপি মেম্বার আমিন এবং অপর আরেক ছিনতাইকারীর চেহারা চিনতে পারেন।

পুলিশ জানায়, সোমাবার রাত ১টায় ভুক্তভোগীরা ছিনতাইকারীদের নাম উল্লেখ করে থানায় এজাহার দেয়। পরে উপ-পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে মেম্বারসহ আরও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরে তাদের তথ্য অনুযায়ী উপজেলার রুপসীপাড়া গ্রামের একটি পরিত্যক্ত চাতাল থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102