ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেম্বারের মামলায় চেয়ারম্যান কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৪ বার পঠিত

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের মেম্বারের করা মামলায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দিরাই আমল গ্রহণকারী আদালতের বিচারকের আদালতে স্বেচ্ছায় হাজিরা দিয়ে জামিন প্রার্থনা করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ওই মামলায় ১৫ জন আসামির মধ্যে অপর ১৪ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদী পক্ষের আইনজীবী রুহুল তুহিন আদালতের আদেশের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

জানা যায়, প্যানেল চেয়ারম্যান নির্বাচন ও সরকারি অনুদানের চালসহ বিভিন্ন বিষয় নিয়ে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের সঙ্গে ইউপি সদস্য সাইদ আহমদ খছরুর বিরোধ চলছিল। নির্বাচিত হওয়ার পর থেকেই জুয়েল চেয়ারম্যানের সঙ্গে ইউপি মেম্বারদের বনিবনা হচ্ছিল না। মেম্বাররা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দিলে এ বিরোধ চূড়ান্ত পর্যায়ে যায়। দুইজনের মধ্যে পাল্টাপাল্টি মামলা রয়েছে।

গত ২৫ জুন সন্ধ্যায় রাজানগর ইউনিয়নে বন্যার্তদের জন্য সরকারি অনুদানের চালের বণ্টন নিয়ে বিরোধের জেরে চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল ও তার লোকদের হামলায় প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ডের সদস্য সাইদ আহমদ খছরু গুরুতর আহত হন। দিরাই শ্যামারচর সড়কের রাজানগর ও কালীনগর গ্রামের মধ্যবর্তী সুরমা বাজার নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে ইউপি সদস্যকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যালে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় চেয়ারম্যানকে প্রধান আসামি করে দিরাই থানায় মামলা রুজু করা হয়।

ওই মামলায় চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিবাদীপক্ষের আইনজীবী আজাদুল ইসলাম রতন জানান, এ মামলায় ১৫ জন আসামির মধ্যে চেয়ারম্যান বাদে অপর ১৪ জনের জামিন আবেদন আদালত মঞ্জুর করেছেন।

তিনি জানান, চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল ও মেম্বার সাইদ আহমদ খছরুর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছে। অতি সম্প্রতি চেয়ারম্যানের দায়ের করা মামলায় মেম্বার সাইদ আহমদ খছরুও জেল খেটেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102