ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়রের নেতৃত্বে একসঙ্গে ভোট কেন্দ্রে ঢুকলেন ১৩০ ভোটার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২২ বার পঠিত

নাটোর জেলা পরিষদ নির্বাচনে সিংড়া উপজেলার গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৭৬। তাদের মধ্যে পৌর মেয়রের নেতৃত্বে একসঙ্গে ১৩০ জন ভোটার কেন্দ্রে প্রবেশ করেছেন বলে জানা গেছে। এ নিয়ে প্রার্থীদের মাঝে সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। বেলা সোয়া ১১টার দিকে ১৩০ জন ভোটার নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করেন সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাজেদুর রহমান খানের চশমা প্রতীকের ভোটার ও সমর্থক হিসেবে আমরা সকাল থেকেই শহরে জড়ো হই। এরপর তাদের একত্র করি এবং আট ইউপি চেয়ারম্যানসহ ১৩০ জন ভোটার নিয়ে একসঙ্গে ভোটকেন্দ্রে প্রবেশ করি।’

জান্নাতুল ফেরদৌস আরও বলেন, ‘সকাল থেকেই ভোটের পরিবেশ সুন্দর রয়েছে। কোনও অনিয়ম চোখে পড়েনি। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে বলে আশা করছি।’

এসিল্যান্ড আল ইমরানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন কাউন্সিলর প্রার্থী আবু মোহাম্মদ সালাউদ্দিন আল আজাদ

গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খন্দকার শরিফ বলেন, ‌‘একটি ইউনিয়নের ভোটাররা একসঙ্গে কেন্দ্রে এসেছিলেন। তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ভোটগ্রহণ এখনও চলছে।’

এদিকে টিউবওয়েল প্রতীকের কাউন্সিলর প্রার্থী আবু মোহাম্মদ সালাউদ্দিন আল আজাদ অভিযোগ করে বলেছেন, গতরাতে তার পোস্টার কেন্দ্রের নির্ধারিত সীমানার বাইরেও সাঁটাতে দেওয়া হয়নি। এছাড়া অনেক জায়গায় তার পোস্টার ছেঁড়া হয়েছে। ভোট শুরুর পরও বিভিন্ন জায়গায় তার পোস্টার ছেঁড়া হচ্ছে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় এসিল্যান্ডকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। এক পর্যায়ে ভোটকেন্দ্রের ভেতরে এ বিষয় নিয়ে এসিল্যান্ড আল ইমরানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে জানান আজাদ।

এ বিষয়ে এসিল্যান্ড আল ইমরান বলেন, ‘পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পেয়েছি। তবে টিউবওয়েল প্রতীকের কাউন্সিলর প্রার্থী আবু মোহাম্মদ সালাউদ্দিন আল আজাদের লোকজন কেন্দ্রের ভেতর পোস্টার সাঁটাতে চেয়েছিলেন। তাদের বাধা দেওয়া হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102