ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরের মেলান্দহে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রলীগ নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৬ বার পঠিত

জামালপুরের মেলান্দহে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) দিনগত রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রকিব খান এবং সাধারণ সম্পাদক সোহাগ হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তবে আমিনুলকে বহিষ্কারের বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের হাতে আসার আগেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আমিনুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চরের জহুরুল ইসলামের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, প্রতিবেশী এক নববধূর সঙ্গে ছাত্রলীগ নেতা আমিনুলের ভাব জমে। একপর্যায়ে ওই নববধূর বাড়িতে আমিনুলের ঘন ঘন যাতায়াতের বিষয়টি এলাকাবাসীর নজর আসে। পরে গত ২০ এপ্রিল রাতে খাবারের সঙ্গে নববধূর স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘরে ঢোকেন আমিনুল। বিষয়টি স্থানীয়রা হাতেনাতে ধরা ফেলে। এ ঘটনায় ওই গৃহবধূকে তার স্বামী তালাক দেন।

শ্যামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ হাসান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আপত্তিকর বিষয়টি জানাজানি হওয়ার পর মেলান্দহ উপজেলা কমিটির পরামর্শে তাকে বহিষ্কার করা হয়ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102