ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসিকে নিয়ে ভয় পাচ্ছি না আমরা: ফরাসি ডিফেন্ডার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

আর দুইদিন পরেই মাঠে গড়াবে কাতার বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা।

প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনাকে ভালো দল হিসেবেই দেখছেন মরক্কোকে হারিয়ে ফাইনালে ওঠা ফ্রান্সের ডিফেন্ডার থিও হার্নান্দেস। তবে মেসিকে ভয় পাচ্ছেন না তিনি।
বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন মেসি। গোল করানোর পাশাপাশি স্কোরও করছেন তিনি। আসরের সর্বোচ্চ গোলে যৌথভাবে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে শীর্ষে আছেন আর্জেন্টাইন এই তারকা। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম গোল করে খেলার মুহূর্ত বদলে দেওয়া এই আলবেসিলেস্তে অধিনায়ককে অবশ্য ভয় পাচ্ছেন না ফরাসি ডিফেন্ডার হার্নান্দেস।

এসি মিলানের এই ফুলব্যাক ‘গাজেতা দেল্লো স্পোর্ত’কে বলেন, ‘রোববার আমাদে উঠে দাঁড়াতেই হবে। মেসিকে ভয় পাচ্ছি না, তবে আর্জেন্টিনা দুর্দান্ত এক দল। যদিও তাদের শায়েস্তা করতে আমাদের হাতে বেশ কিছুদিন সময় আছে। ’

রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মেসি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন এটিই হবে বিশ্বকাপে তার শেষ ম্যাচ। তাইতো শিরোপা দিয়ে নিজের ক্যারিয়ার রাঙাতে মুখিয়ে থাকবেন তিনি। অপরদিকে হার্নান্দেসের কথায় ফুঁটে ওঠে, মেসিকে নিয়ে চিন্তিত নয় তারা। তার এই কথা কতটুকু সত্য তা দেখা যাবে ফাইনাল মাঠে গড়ালেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102