ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসিকে নেইমারের অভিনন্দন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

সোনালী এই ট্রফির স্বপ্ন দেখেছিলেন তিনিও। কিন্তু শেষ বেলায় এসে তা উঠল লিওনেল মেসির হাতে।

নিজেদের পথচলা থমকে যাওয়ার পর নেইমারও হয়তো চেয়েছিলেন মেসিই বিশ্বকাপ জিতুক। না চাওয়াটাই বরং অবাক করবে। কারণ দুজনের যে ঘনিষ্ঠতা তাতে এতটুকু আন্দাজ করা যায়।
তাই বিশ্বকাপ হাতে নেওয়া মেসিকে অভিনন্দন জানাতে দেরি করেননি নেইমার। নিজের ফেসবুক পেজে ব্রাজিল ফরোয়ার্ড লেখেন, ‘অভিনন্দন ভাই। ’

রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৩(৪)-৩(২) ফাইনালে হারায় আর্জেন্টিনা। যেখানে জোড়া গোল করেন মেসি। টুর্নামেন্ট জুড়ে তার কাঁধে ভর করেই হেঁটেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারলেও, সেই হার কেবলই অঘটন তা বিশ্বকাপ জিতে প্রমাণ করল আলবিসেলেস্তারা। মেসিও প্রমাণ করলেন তার ক্যারিয়ারে কোনো অপূর্ণতা নেই। আসরে ৭ গোলে করে টুর্নামেন্ট সেরার খেলোয়াড়ের পুরস্কারটা তার হাতে উঠেছে।

অন্যদিকে নেইমারের ব্রাজিল ছিটকে যায় কোয়ার্টার ফাইনালেই। ক্রোয়েশিয়ার কাছে ১(৪)-১(২) ব্যবধানে হেরে হেক্সা জয়ের স্বপ্নটা এবারও পূরণ করতে পারেনি সেলেসাওরা। তবে সেই হতাশা ভুলে ঠিকই ফাইনালে চোখ রেখেছিলেন নেইমার। চোখ রেখেছিলেন বন্ধু ও ক্লাব সতীর্থ মেসির জন্য!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102