ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসিকে বাইরে রেখে পিএসজি’র স্কোয়াড ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

লিগ ওয়ানে নিজেদের সপ্তম ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি জায়ান্টদের প্রতিপক্ষ মেৎজ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় মেৎজের মাঠে শুরু হবে ম্যাচটি। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

ঘরের মাঠে গত ম্যাচে মেসিকে মাঠ থেকে তুলে নেওয়ায় ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছিলেন প্যারিস সেন্ট জার্মেই কোচ মাউরিসিও পচেত্তিনো। পরে পিএসজি কোচ জানান, চোট থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। আর্জেন্টাইন কোচের আশঙ্কাই সত্যি হলো। বাঁ হাঁটুতে ব্যথা নিয়ে মেৎজের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসিকে ছাড়াই রাতের ম্যাচের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে রয়েছেন নেইমার, এমবাপ্পে, ডি মারিয়ারা। তবে নেই সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। ইনজুরির কারণে এখনো পিএসজিতে অভিষেক হচ্ছে না তার।

লিগ ওয়ানে দুর্দান্ত ফর্মে রয়েছে পিএসজি। টানা ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ফরসি দলটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102