ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসিকে বার্সায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

লিওনেল মেসিকে বার্সেলোনায় রাখতে সাধ্যমতো চেষ্টা করা হবে। আর্জেন্টাইন তারকাকে অনুপ্রেরণা দিতে ক্যাম্প ন্যু’য়ে দর্শক ফেরাতেও মরিয়া ক্লাবটির নতুন সভাপতি হোয়ান লাপোর্তা। আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব নিয়ে তিনি আরও জানান, লোকসান পুষিয়ে নিতে আয়ের নতুন উৎসের খোঁজে বার্সা।

লিওনেল মেসির প্রতি কাতালানদের ভালোবাসা খুব ভালোভাবে টের পান দ্বিতীয় দফায় বার্সার দায়িত্ব নেয়া হোয়ান লাপোর্তা। গত ৭ মার্চ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচনে জয়লাভ করেছেন। দিন দশেক ছাড়া আনুষ্ঠানিকভাবে দায়িত্বটাও বুঝে নিলেন।

সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমিউয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রিয় ক্লাব ছেড়ে যেতে চেয়েছিলেন মেসি। সে সময় রিলিজ ক্লজের বিরাট অঙ্কের অর্থ দিয়েই তাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো বড় বড় ক্লাব। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আর্জেন্টাইন তারকাকে নিয়ে আবারও ট্র্যান্সফার মার্কেটে নানা গুঞ্জন। নিজেদের সেরা খেলোয়াড়কে কোনোভাবেই যে হারাতে চায় না বার্সা।

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা বলেন, আমি আবারও বলতে চাই, এখানে থাকতে মেসিকে অনুরোধ করব। মেসির যে কোনো সিদ্ধান্ত মেনে নেব আমরা। কিন্তু ওকে রাখতে সাধ্যমতো চেষ্টা করব। কারণ ইতিহাসের সেরা ফুটবলার সে। তার প্রতি আমার ভালোবাসা কতটুকু, তা সে ভালোভাবে জানে। বার্সা তাকে ভালোবাসে। আমি নিশ্চিত, দর্শকপূর্ণ এই স্টেডিয়ামে খেললে আর বিদায়ের কথা ভাবতে পারবে না মেসি।

কিন্তু দর্শকপূর্ণ স্টেডিয়ামে কবে হবে খেলা? কবে আবার ক্যাম্প ন্যু’য়ে লাখ খানেক মানুষ মেসির নাম ধরে চিৎকার করবে? করোনা জর্জরিত মৌসুমে এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। পাশাপাশি দর্শক না থাকায় টিকিট, সম্প্রচার স্বত্ব সব মিলিয়ে ব্যাপক লোকসানের মুখে স্প্যানিশ ক্লাবটি। ২০১৯-২০ মৌসুমে প্রায় ১০০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছিল বার্সেলোনার।

বার্সেলোনার সভাপতি বলেন, বার্সার আর্থিক অবস্থাই এখন সবার মাথাব্যথার কারণ। ক্লাবের আর্থিক সুদিন ফেরানোই আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে। কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। আয়ের নতুন উৎস তৈরির চেষ্টা করব আমরা।

স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন- ব্রাথওয়েট ও জুনিয়র ফিরপোসহ স্কোয়াডের ৭ ফুটবলারকে নাকি গ্রীষ্মকালীন দলবদলে ছেড়ে দিতে চাইছে বার্সা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102