ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসিকে স্বাগত জানাতে আইফেল টাওয়ার ভাড়া করেছে পিএসজি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৪ বার পঠিত

২০১৭ সালে বার্সা থেকে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে নেইমার জুনিয়রকে কেনার পর তাকে স্বাগত জানাতে ৩ লাখ ইউরো খরচ করে আইফেল টাওয়ার ভাড়া করেছিল পিএসজি। চার বছর পর মেসির জন্য একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চলেছে ফরাসি জায়ান্টরা।

নেইমারের জন্য সেবার বিখ্যাত আইফেল টাওয়ার পুরোটা আলোকসজ্জায় সাজানো হয়। ফ্রান্সের গর্ব এই টাওয়ারের গায়ে সাঁটানো হয় স্বাগত সম্ভাষণ। এবার মেসির জন্যও এমন কিছুর আয়োজন করতে চলেছে পিএসজি।

ইএসপিএন এর সাংবাদিক দিয়েগো মোনরোইগের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমনটাই জানিয়েছে। তার দেওয়া তথ্যমতে, আগামী ১০ আগস্টের জন্য পুরো আইফেল টাওয়ার রিজার্ভ করে রেখেছে পিএসজি। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, বিশ্বসেরা ফুটবলারের আগমন উপলক্ষেই প্যারিসের ক্লাবটি প্রস্তুতি নিচ্ছে।

মেসির সঙ্গে বার্সার আনুষ্ঠানিক বিচ্ছেদের পর থেকেই তার পরবর্তী ঠিকানা হিসেবে ম্যানচেস্টার সিটি ও পিএসজির নাম সামনে আসে। তবে সিটিজেনদের বর্তমান ও বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা গত শুক্রবার নিশ্চিত করেছেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর কোনো আগ্রহ তাদের নেই। ফলে পিএসজিই এখন ফেভারিট।

তবে মেসির পিএসজিতে যাওয়া নিয়েও সন্দেহ দেখে দিয়েছিল। কারণ ফেয়ার প্লে’র নিয়ম অনুযায়ী তাকে দলে নিলে বিপাকে পড়ে যাওয়ার কথা কাতারি মালিকানাধীন ক্লাবটির। কিন্তু করোনা মহামারির কারণে ফরাসি লিগ ওয়ানে ক্লাবগুলোকে এক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। ফলে মেসির প্যারিসে যাওয়ার সম্ভাবনা এখন অনেক জোরদার। তাইতো ফ্রান্সের রাজধানীতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102