ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসিদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙ্গে দিতে প্রস্তুত ক্রোয়েশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৫২ বার পঠিত

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে ক্রোয়োশিয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

দলের সেরা তারকা লিওনেল মেসির জন্য একটি বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া আর্জেন্টিনা। ম্যাচের আগে মেসির আর্জেন্টিনাকে একপ্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখল ক্রোয়েশিয়া।
সেমিফাইনালে মেসিকে নিয়ে কোনও বাড়তি পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রোয়েশিয়া। ম্যান-টু-ম্যান মার্কিং নিয়ে কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রোয়েশিয়া। তাদের পরিকল্পনা পুরো দল নিয়ে। ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ব্রুনো পেতকোভিচ বলেন, ‘আমাদের মেসিকে নিয়ে কোনও বাড়তি পরিকল্পনা নেই। আমরা একক কোনও খেলোয়াড় নিয়ে ভাবছি না। পুরো দলকে আটকানোর পরিকল্পনা করছি। ’

তিনি আরও বলেন, ‘আমরা দল হিসেবে তাদের ঠেকাতে চেষ্টা করবো। ম্যান-মার্কিং নিয়ে ভাবছি না। আর্জেন্টিনা মানেই শুধু মেসি না। তাদের দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। আমাদের পুরো আর্জেন্টিনা দলকে রুখে দিতে হবে। ’

২০১৮ সালে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ক্রোয়োশিয়ার। এবার টানা দ্বিতীয় ফাইনালে উঠার মিশনে রয়েছে ক্রোয়েশিয়া। এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে তারা। ব্রাজিলকে বিদায় করার পর আর্জেন্টিনাকে বিদায় করতে প্রস্তুত তারা। এমনটাই জানিয়েছেন ব্রুনো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102