ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসির আরও এক রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে কোপা দেল রে ফাইনালে শনিবার অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই ফাইনাল মেসির জন্য বিশেষ এক ম্যাচ হয়ে থাকবে। ম্যাচটি জিতে বার্সেলোনার জার্সিতে শুধু ৩৫তম শিরোপা হাতে তোলাই নয়, টুর্নামেন্টের একটি বড় রেকর্ডও ভেঙেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

অ্যাথলেতিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে বার্সেলোনার শিরোপা জেতার পথে শেষ ২টি গোল করেছেন মেসি। এই জোড়া গোল তাকে কোপা দেল রে ফাইনালের ইতিহাসে শীর্ষ গোলদাতা (৯ গোল) বানিয়ে দিয়েছে। মেসির আগে রেকর্ডের মালিক ছিলেন বিলবাওয়েরই স্প্যানিশ কিংবদন্তি তেলমো জারা।

এই নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ালো ৩১-এ। এখনও লা লিগার কয়েকটি ম্যাচ হাতে আছে। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।
এই মৌসুমের কোপা দেল রের শিরোপা বার্সার হয়ে মেসির ৩৫তম এবং দুই বছরের মধ্যে প্রথম। ২০১৮ সালের আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ড বুঝে পাওয়ার পর এটাই তার প্রথম কোপা দেল রে শিরোপা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102