ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসির জাদুতে বার্সেলোনার বড় জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

মেসি জাদুতে গেতাফেকে বড় ব্যবধানে হারালো বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে কাতালানরা জিতেছে ৫-২ গোলে। জোড়া গোল করা মেসি আরও একটা রেকর্ড নিজের নামে লিখেছেন। ইউরোপের শীর্ষ ৫ লিগে, প্রথম ফুটবলার হিসেবে টানা ১২ মৌসুমে অন্তত ২৫ গোল করা প্রথম ফুটবলার এই আর্জেন্টাইন তারকা।

সবার মনোযোগ মাঠে ফেরাতে যেমন একটা ম্যাচের অপেক্ষা ছিলো, বার্সেলোনা উপহার দিয়েছে ঠিক তেমনটাই। মেসির রেকর্ড গড়া, দু’দলের আত্মঘাতী গোল। নাটকীয়তার কমতি ছিলো না।

ক্যাম্প ন্যুতে বার্সেলোনার প্রতিপক্ষ গেতাফে। শিরোপা রেসে টিকে থাকতে পূর্ণ ৩ পয়েন্ট চাই কাতালানদের। চার দিন আগেই কোপা দেল রে’ ট্রফি জেতা মেসি এদিন শুরু থেকেই দুর্দান্ত। ২ মিনিটে তার নেয়া শট ফিরে আসে পোস্টে লেগে। তবে সেই আক্ষেপ দীর্ঘ হয়নি। সার্জিও বুসকেটসের ডিফেন্স চেরা পাসে দারুণ গোল করে ৮ মিনিটেই দলকে এগিয়ে দেন মেসি।

দ্রুতই ব্যবধান কমায় গেতাফে। ১২ মিনিটে লংলের আত্মঘাতী গোলে সমতা আনে অতিথিরা।

ম্যাচে একচ্ছত্র আধিপত্য বার্সেলোনার। তাদের মুহুর্মুহু আক্রমণের কোনো জবাব ছিলো না গেতাফের। তাতেই কি না ভুল করে বসে গোলরক্ষক। আত্মঘাতী গোলে ব্যবধান হয় ২-১।

বিরতির আগে আরও এক গোল করে, ইতিহাস গড়েন লিও মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে টানা ১২ মৌসুম অন্তত ২৫ গোল করা প্রথম ফুটবলার হয়ে যান এই আর্জেন্টাইন তারকা।

বিরতির পর আরও গোল দেখেছে ক্যাম্প ন্যু। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমিয়ে ম্যাচে রোমাঞ্চের আভাস দেয় গেতাফে।

তবে দুর্দান্ত বার্সেলোনার সামনে গেতাফে পারেনি প্রত্যাবর্তনের কোন গল্প লিখতে। ৮৭ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন বদলি হিসেবে নামা রোনাল্ড আরাউজো।

অনন্য মাইলফলক স্পর্শের ম্যাচটা মেসি স্মরণীয় করে রাখতে পারতেন হ্যাট্রিক করে। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পান আঁতোয়া গ্রিজম্যান। তবে নিঃস্বার্থ মেসি নিজে সেই পেনাল্টি না নিয়ে সুযোগ দেন তাঁর ফ্রেঞ্চ সতীর্থকে। শেষ পর্যন্ত বার্সার জয়ের ব্যবধান হয় ৫-২।

৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বার্সা। শিরোপাটা এখনো ধরাছোঁয়ার মধ্যেই আছে রোনাল্ড কোম্যানের দলের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102