ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসির জোড়া গোলে ঘরের মাঠে বার্সার জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

লা লিগায় ঘরের মাঠে এলচেকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে বার্সেলোনা।

ম্যাচে জোড়া গোল পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ক্যাম্প ন্যুতে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। তবে, দ্বিতীয়ার্ধের শুরুতে ড্যানিশ ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটের অ্যাসিস্টে গোল করে দলের লিড এনে দেন লিওনেল মেসি। ৬৮ মিনিটে মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে পাওয়া বল আরও একবার জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূরণ করেন মেসি।

৫ মিনিট পর ব্রাথওয়েটের হেড পাস থেকে গোল করে কাতালানদের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন লেফট ব্যাক জর্দি আলবা। ২৪ ম্যাচে ১৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে সেভিয়াকে টপকে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে রোনাল্ড কোম্যানের দল। আর ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102