ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মেসি ইতিহাসের সেরা এতে কোনও সন্দেহ নেই’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ বার পঠিত

আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়ে লিওনেল স্কালোনি খুবই কম সময়ের মাঝে অভূতপূর্ব একটা ব্যাপার ঘটিয়ে ফেলেছেন। তার হাত ধরে আর্জেন্টিনা তাদের দুই দশকের বেশি সময় ধরে চলা শিরোপাখরা ঘুচিয়েছে।

তার হাত ধরে দলটির পরিবর্তন এখনও হচ্ছে, উন্নতি স্পষ্ট ধরা পড়ছে প্রতিটা ম্যাচে। ইতোমধ্যেই কাতার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনাল নিশ্চিত করে দলের সেরা তারকা লিওনেল মেসিকে তার দেখা সেরা ফুটবলার বলে জানালে স্কালোনি।
ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। গোল করার পাশাপাশি গোল করিয়েছেনও তিনি। দলের ফাইনালে ওঠার পথে মেসির ভূমিকা ছিল অনস্বীকার্য। ম্যাচের পর মেসির পর প্রশংসায় পঞ্চমুখ কোচ স্কালোনি। তিনি বলেন, ‘মেসি ইতিহাসের সেরা ফুটবলার এতে কোনও সন্দেহ নেই। ফাইনালে ওঠার পথে পথে তার অবদান দলের সকলেই মনে রাখবে। ’

ম্যাচের শুরুতে ক্রোয়েশিয়া ভালো খেলেছিল বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘শুরুতে ক্রোয়েশিয়া দারুণ ফুটবল খেলেছে। তবে আমরা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি। তাদের মিডফিল্ড অসাধারণ ছিল। তাদের গতি বুঝতে আমাদের কষ্ট হচ্ছিল। তবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলেছি এবং সফলতা পেয়েছি। ’

তবে এখনই আনন্দে ভাসতে নারাজ স্কালোনি। তিনি বলেন, ‘এখনও আরও একটি কঠিন ধাপ অতিক্রম করতে হবে। আমরা এখনও গন্তব্যে পৌছাতে পারিনি। এখনই আনন্দে ভাসলে চলবে না। পরের ধাপ আরও কঠিন হবে। ’

তিন বছর ধরে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে আসে আর্জেন্টিনা। তাদের সামনে তখন টানা অপরাজেয় থাকার বিশ্বরেকর্ডের হাতছানি। কিন্তু প্রথম ম্যাচেই তারা অভাবনীয় ভাবে হেরে বসে সৌদি আরবের কাছে। ওই ম্যাচের পর টানা দুটি ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েই পরের ধাপে পা রাখে স্কালোনির দল। এরপর শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের বাধা টপকে এখন তারা শিরোপা জয়ের মঞ্চে।

ট্রফির সুবাস পেয়ে স্কালোনি ফিরে তাকাচ্ছেন প্রথম ম্যাচের পরের দৃশ্যপটে। হারার পরও সমর্থকদের ভালোবাসার উত্তাপ যেভাবে পেয়েছেন তখন, সেখান থেকেই থেকে তারা খুঁজে নিয়েছেন সামনে ছুটে চলার জ্বালানি।

স্কালোনি বলেন, ‘সৌদি আরবের কাছে হারার পর আমাদের সমর্থকদের, গোটা দেশের ও আমাদের মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা ছিল অসাধারণ। সেখান থেকেই আমরা শক্তি ও প্রেরণা পাই নিজেদের গুছিয়ে নেওয়ার। ’

প্রথম ম্যাচে হারার পর টানা পাঁচ জয়ে আর্জেন্টিনা এখন বিশ্বকাপের ফাইনালে। শিরোপার খুব কাছে গিয়ে স্কালোনি চেষ্টা করছেন স্বাভাবিক থাকতে। তবে আবেগের এই জোয়ারে নিজেকে ধরে রাখা কঠিন, বলছেন আর্জেন্টিনা কোচ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102