ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসি-গ্রিজম্যানের জোড়া গোলে দারুণ জয় বার্সার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

মেসি ও গ্রিজম্যানের জোড়া গোলে দারুণ জয় পেলো বার্সেলোনা। গ্রানাদাকে হারালো ৪-০ গোলে। এ জয়ে লা লিগায় টানা তিন ম্যাচে জয়ের দেখা পেলো কাতালানরা।

গ্রানাদার মাঠ স্তাদিও নুয়েভো লস কার্মেনেসে শেষ সফরটা সুখকর ছিলোনা বার্সেলোনার। হেরেছিলো ২-০ গোলে। এবার প্রতিশোধ তুলে নিতে গ্রানাদার আতিথ্য নেয় কাতালানরা। লা লিগায় শেষ ২ ম্যাচে জয় বার্সাকে পয়েন্ট টেবিলে অনেকটা ওপরে তুলে এনেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় নিয়ে মাঠে নামে লিওনেল মেসিরা।

ম্যাচে পাওয়া প্রথম সুযোগই কাজে লাগায় বার্সা। ১২ মিনিটে অসাধারণ নৈপুণ্যে অতিথিদের গোলখাতা খোলেন আঁতোয়া গ্রিজম্যান।

এরপরের গোলটি আসে ম্যাচের ৩৫ মিনিটে। এবারো গোল আনন্দে হাসে বার্সা শিবির। গ্রিজম্যানের বাড়ানো বল গোলে রূপ দেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। এ নিয়ে গ্রানাদার বিপক্ষে লিগের ১৩ ম্যাচে ১৬ গোলে সরাসরি ভূমিকা রাখলেন লিও।

প্রথমার্ধ্ব তখন শেষের পথে। কিন্তু আক্রমণে এতটুকু ধার কমেনি বার্সার। ৪২ মিনিটে ফ্রি কিকে দারুণ এক গোল করে কাতালানদের স্কোর ৩-০ করেন আর্জেন্টাইন তারকা মেসি। বিরতির পর ফিরে রক্ষণভাগে কিছুটা মনোযোগী হয়ে ওঠে বার্সা। স্কোর বাড়াতেও সমানতালে চলে আক্রমণ।

অন্যদিকে, বার্সার সামনে দাঁড়াতেই পারছিল না গ্রানাদা। উল্টো ৬৩ মিনিটে আরো একটি গোলের দেখা পায় কোম্যানের দল।

ডেমবেলের অ্যাসিস্টে গ্রিজম্যান পূরণ করেন নিজের জোড়া গোল।
৬৫ মিনিটে মেসিকে তুলে কোচ মাঠে নামান ব্রাথওয়েটকে। দেখে মনে হলো কিছুটা অবাকই হয়েছেন লিও।

ম্যাচের ৭৮ মিনিটে ভালেজো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় গ্রানাদা। যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। কিন্তু ১১ জনের দল নিয়ে তার আগেই যে হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো স্বাগতিকদের।

এরপর অবশ্য বার্সাও আর গোলের দেখা পায়নি। ফলে সহজ জয় নিয়েই ঘরে ফেরে কাতালানরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102