ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসি না রোনালদো- কাকে কিনবে পিএসজি?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

লিওনেল মেসিকে কেরার দৌড়ে গত বছর সবার চেয়ে এগিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে এবার সেই দৌড়ে ম্যানসিটি অনেকটাই পেছনে, এগিয়ে রয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু এবার নেইমারের ক্লাবটি শুধু মেসি নয়, রোনালদোকে কেনার ব্যাপারেও চিন্তা করছে।

তবে সমস্যা দেখা দিয়েছে, তারা কী শুধুই মেসি কিংবা রোনালদোকে কিনবে নাকি দু’জনকেই কিনবে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, মেসি কিংবা রোনালদো- কাকে কিনবে সিদ্ধান্তহীনতায় ভুগছে এখন ফরাসি এই ক্লাবটি।
এমনিতেই পিএসজি সিদ্ধান্ত নিয়ে রেখেছে, তারা এবার বিশ্ব ফুটবলের দুই বড় নামের একটিকে নিজেদের সঙ্গে জড়িয়ে নেবেই। সে লক্ষ্যে নিজেদের বর্তমান দলকেও কিছুটা হালকা করার চিন্তা-ভাবনা চলছে। সে ক্ষেত্রে আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দিকে ছেড়ে দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। লা রিপাবলিকা জানাচ্ছে, মাউরো ইকার্দিকেই ছেড়ে দেয়ার চিন্তা ভাবনা করছে পিএসজি। যাতে করে বিশ্ব ফুটবলের দুই বড় নামের একটিকে জায়গা করে দেয়া যায়।মাউরো ইকার্দিকে কিনতে চায় ইতালির দুটি ক্লাব। এসি মিলান এবং জুভেন্টাস। গত বছরই ইন্টারমিলান থেকে ইকার্দিকে কিনেছিল পিএসজি। এবার জুভেন্টাস এবং এসি মিলানের সঙ্গে ইকার্দিকে নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে তারা।

রিপাবলিকার আরেক রিপোর্টে বলা হয়েছে, এরই মধ্যে এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর পাওলো মালদিনি ইকার্দির স্ত্রী এবং তার এজেন্ট ওয়ান্ডা নারার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জুভেন্টাস আগামী মৌসুমের আগেই ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা পাওলো দিবালা- এই দু’জনের একজনকে ছেড়ে দিতে পারে। যদিও রোনালদোকে ছাড়ার সম্ভাবনা বেশি। যাকেই ছেড়ে দিক, সে জায়গায় তারা ইকার্দিকেই বিবেচনা করছে বেশি।

আর এসবের সবকিছুর পেছনেই কাজ করছে পিএসজিতে মেসি কিংবা রোনালদোর সম্ভাব্য আগমন। এই দু’জনের একজনকে কিনতে পারলেই পিএসজি ছেড়ে দেবে ইকার্দিকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102