ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরপুরে ট্রাকচাপায় রাজমিস্ত্রির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া বাজারে বালুভর্তি ট্রাকচাপায় মুলায়েম হোসেন (৪৮) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তার চাচাতো ভাই সাবেক সেনা সদস্য তইজদ্দিন (৫৭) আহত হয়েছেন।

নিহত মুলাম হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনা পাড়া গ্রামের মৃত আফেল মণ্ডলের ছেলে। আহত তইজদ্দিন একই গ্রামের দারেজ মণ্ডলের ছেলে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা এ সময় ঘাতক ট্রাকটি আটক করে।

স্থানীয়রা জানান, মুলাম হোসেন ও তার চাচাতো ভাই তাইজদ্দিন মণ্ডল গাংনী সন্ধানী স্কুল পাড়ায় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। গাংনীর চেংগাড়া বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি বালুভর্তি ট্রাকের চাকার নিচে পড়েন তারা। এতে রাজমিস্ত্রি মুলাম হোসেন চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন মোটরসাইকেল চালক তইজদ্দিন। স্থানীয়রা আহত তইজদ্দিনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা কুষ্টিয়া ট-১১-২৭২০ নাম্বারের ট্রাকটিকে আটক করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102