ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ইয়ারুল ইসলাম (৩০) নামের এক আলগামন চালক নিহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে গাংনী-কাথুলী সড়কে কালিগাংনী কলোনী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ারুল ইসলাম সদর উপজেলার কালিগাংনী গ্রামের ছমির উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক গাংনী থেকে সবজি লোড করতে কাথুলী এলাকায় যাচ্ছিল। এসময় ইয়ারুল ইসলাম নওয়াপাড়া বাজার থেকে স্যালো ইঞ্জিন চালিত আলগামনে যাত্রী নিয়ে ট্রাকের পিছন পিছন কাথুলী এলাকায় যাওয়ার পথে সদর উপজেলার কালিগাংনী কলোনীপাড়ায় ট্রাকের সাথে ধাক্কা লেগে আলগামন উল্টে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তরুরাজ বলেন, হাসপাতালে নেওয়ার পূর্বেই ইয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ মো. দ্বারা খাঁন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102