ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক আল আমিন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪৩ বার পঠিত

অনলাইন ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে গাংনী পৌর শহরের বাঁশবাড়িয়া গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আল আমিন হোসেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে এবং ঢাকা থেকে প্রকাশিত বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপপরিদর্শক (এসআই) সুমন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতের পরোয়ানা থাকায় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২০ইং সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক সাংসদ ‘মকবুলের কাণ্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে মকবুল হোসেনের ভাগনে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় ওই পত্রিকার প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

সাবেক সাংসদ মকবুল হোসেনের একান্ত সহকারী সাইফুজ্জান সিপু প্রথম আলোকে বলেন, মকবুল হোসেন দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয়। স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি দুবার নির্বাচিত হয়েছেন। তাঁকে হেয় করার জন্য মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন তৈরি করার কারণে মামলা করা হয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, সাংবাদিক আল আমিনের নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে আজ সকালে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

©প্রথম আলো

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102