ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরপুরে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ১০ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

মেহেরপুর জেলা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে নিয়মিত মামলার ৮ জন ও আদালতের পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩ জুলাই) থেকে আজ সোমবার (৪ জুলাই) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক আভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছে মেহেরপুর পুলিশের কন্ট্রোল রুম।

গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় মুজিবনগর থানা পুলিশ পাঁচ আসামি, সদর থানা পুলিশ নিয়মিত মামলায় দুই ও আদালতের পরোয়ানাভুক্ত ২ আসামি এবং গাংনী থানা পুলিশ ১ আসামিকে গ্রেফতার করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মেহেদী ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এসব অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় সদর থানায় ৪টি, মুজিবনগর থানায় ৩টি ও গাংনী থানায় ২টি মামলা এফআইআরভুক্ত হয়েছে। গ্রেফতারদের সোমবার (৪ জুলাই) আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102