ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরপুরে ফেনসিডিল ব্যবসায়ীর ৬ বছর কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

মেহেরপুরে মাদক মামলায় শামীম মল্লিক (৪০) নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শামীম মল্লিক মুজিবনগর উপজেলার মানিক নগর গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ৩ আগস্ট বিকেলে মুজিবনগর পিকনিক কর্নার এলাকা থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ শামীম মল্লিককে আটক করে পুলিশ। ওই ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা করা হয়, যার মামলা নং জি আর ৩২৪/১৫। স্পেশাল ট্রাইবুনাল কেস নং ৩০/২০১৫।

পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ছয়জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। এতে শামীম মল্লিক দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে এ রায় দিয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল আলিম কৌশলী

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102