ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেহেরবানি করে আপনারা টিকা নিন : অর্থমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

প্রাণঘাতি করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মেহেরবানি করে আমরা যদি সবাই টিকা নিয়ে নেই, তাহলে কারো মধ্যে ছড়াতে পারবো না।

আজ বুধবার বিকালে অনলাইনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আমি মঙ্গলবার টিকা নিয়েছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে টিকা নিয়েছি। তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোনো কিছুই দেখিনি আমি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম টিকা নিয়েছিলাম, সে সময় জ্বর আসতো। তবে এ টিকা নেওয়ার পর ব্যাথাও হয়নি, জ্বরও আসেনি। সবাই মেহেরবানি করে টিকা নেবেন।

অর্থমন্ত্রী বলেন, অনেকে এখন চিন্তা করে আমার দরকার নেই, আমি কখনও করোনায় আক্রান্ত হবো না। আমার টিকা নেওয়ার দরকার নেই। আমি মনে করি যে, টিকা নিলাম এর ফলে আমার উপকার হবে আশা করি, ঠিক তেমনিভাবে আমি প্রত্যাশা করি আমার এ টিকা দেওয়ার কারণে আমি অন্য কাউকে আক্রান্ত করব না। কারণ ভাইরাসটি মানুষ দ্বারা একজন থেকে আরেকজনের মধ্যে যায় বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102