ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়রের বাসায় কেয়ারটেকারের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুর পৌর মেয়রের বাসভবন থেকে কেয়ারটেকার আলামিন মিয়ার (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পৌর শহরের জোদ্দার পাড়াস্থ মেয়রের বাসভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, আলামিন পার্শ্ববর্তী চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়া পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি প্রায় ৭ মাস ধরে পৌর মেয়র তারিক আবু আলার বাসাভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন।

মেয়রের পরিবারের লোকজন জানান, আলামিন সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের কাচারী পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জন দেখার পর বাসায় ফিরে এসে খাওয়া দাওয়া শেষ করে তার ঘরে ঘুমিয়ে পড়েন।

এ অবস্থায় মঙ্গলবার সকালে আলামিন তার রুমের দরজা না খোলায় ডাকাডাকি শুরু করা হয়। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের বেড়ার ছিদ্র দিয়ে আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে পৌর মেয়র তারিক আবু আলার সাথে যোগাযোগ করা হলে, তিনি পরিবার পরিজনসহ চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন।

মেয়র তারিক আবু আলার জানান, বিষয়টি তিনি সকালে শুনেছেন। তবে সে কেন এমন করল সেটা বুঝতে পারছেন না।

তিনি আরও জানান, কেয়ার টেকার আলামিন মাঝে তার উপর জ্বীনের আছর আছে বলে বলতো। জ্বীন তার সাথে মারামারি করে এরকম কথাও বলতো সে। তার স্বভাব পাগলাটে ধরণের ছিল। কিন্তু এরকম দুর্ঘটনা ঘটাবে এমনটি ভাবিনি। আমি খুবই ব্যথিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102