ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়েকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে লাশ হলেন পরিবারের ৬ সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

মেয়েকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে মানিকগঞ্জের দৌলতপুরে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জন হয়েছেন। এ সময় তাদের সঙ্গে প্রাণ হারান সিএনজিচালকও।

শুক্রবার বেলা আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর থানার চাষাভাদ্রা গ্রামের বাদ্যকরপাড়া গ্রামের গোবিন্দ বাদ্যকর (৩২), তার মেয়ে রাধেঁ বাদ্যকর (৪), স্ত্রী ববিতা বাদ্যকর (২৫), বাবা হরে কৃষ্ণ (৫৫), চাচি খুশি বালা (৫০) ও চাচাতো ভাই রামপ্রসাদ বাদ্যকর (৩২)। আরেকজন হলেন দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের সিএনজিচালক জামাল (৩২)।

নিহতদের মধ্যে খুশি বালা ঘটনাস্থলেই নিহত হন। বাকি সবাই হাসপাতালে নেয়ার পথে মারা যান।

দৌলতপুর থানার ওসি রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের বাদ্যকরপাড়ার গোবিন্দ বাদ্যকর তার অসুস্থ মেয়ে রাধেঁ বাদ্যকরকে নিয়ে মানিকগঞ্জে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে দৌলতপুর মূলকান্দি এলাকায় তাদের বহনকারী সিএনজিটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভিলেজ লাইনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পরিবারের সবাই নিহত হন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার নাফমুন রইস জানান, হাসপাতালে আনার আগেই সবাই মারা গেছেন।

দৌলতপুর থানার ওসি রেজাউল করীম জানান, দুর্ঘটনাকবলিত ভিলেজ লাইনের বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102