ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

নিজের মেয়েকে ধর্ষণের মামলায় পিতা শামসুল আলম (৪৫)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেছে আদালত। জরিমানা আনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার (৩ মার্চ) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়েশা এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামি শামসুল আলম কক্সবাজারের রামুর রশিদ নগরের ৮ নং ওয়ার্ডের ধলিরছরা মুরাপাড়ার আবদুর রহমানের ছেলে। রায় ঘোষণাকালে আদালতে আসামি শামসুল আলম উপস্থিত ছিলেন।

স্ত্রী রাজিয়া বেগম (৩৮) বাদি হয়ে ২০১৮ সালের ৬ জুলাই নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে রামু থানায় মামলাটি দায়ের করেন। ২০১৯ সালের ১৪ মে মামলার অভিযোগ গঠন করা হয়।
আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোস্তাক আহমদ চৌধুরী।

রাষ্ট্র পক্ষের স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান আদালতের রায়ে সন্তুষ প্রকাশ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102