মানিকগঞ্জের হরিরামপুরের একটি চর থেকে নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবা শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সিআইডি। অভিযুক্ত শরীফুল নিজেকে পীর দাবি করেন।
দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে ব্রিফিং করেন সংস্থাটির ডিআইজি শেখ নাজমুল আলম।
তিনি জানান, শরীফুল সন্ন্যাসীর বেশ ধারণ করলে ২ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তখন তার মেয়ে নানীর বাড়িতে চলে যায়। গত ঈদুল আজহার ৬ দিন আগে মেয়েকে শরীফুল নাটোরের বড়াইগ্রামে তার বাড়িতে নিয়ে আসে। এরপর ভয়ভীতি দেখিয়ে আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শরিফুলে বিরুদ্ধে ২২শে সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাটোরের বড়াইগ্রাম থানায় মামলা হয় ।
মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।