ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়েকে হত্যা করে পুঁতে রেখে নিজেই মামলার বাদী হন বাবা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৮ বার পঠিত

রংপুরের পীরগাছায় মেয়েকে হত্যা করে বিদ্যুতের খুঁটির নিচে পুঁতে রেখে বাবা নিজেই মামলা করেন। মেয়ের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে বাবা রফিকুল ইসলাম। সোমবার সন্ধ্যায় মেয়ে হত্যার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দেন তিনি।

জানা গেছে, গত ২৫ জুলাই পীরগাছায় বিদ্যুতের খুঁটির মাটি খুঁড়ে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তালুক ঈশাদ নয়াটারি গ্রাম থেকে উদ্ধার হওয়া লাশটি শুরুতে অজ্ঞাত পরিচয়ের হলেও পরে নাম পরিচয় শনাক্ত হয়।

নিহতের নাম লিপি বেগম (২৫)। তিনি একই উপজেলার অনন্তরাম বড়বাড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। নিহত লিপি ঢাকায় থাকতেন। মাঝে-মধ্যে গ্রামের বাড়িতে আসতেন। ঈদুল আজহার সময় ঢাকা থেকে একেবারে চলে আসেন। এরপর গত ২৫ জুলাই বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে একটি ক্ষেতে থাকা বৈদ্যুতিক খুঁটির মাটি খুঁড়ে তার পুঁতে রাখা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই তরুণীর বাবা রফিকুল ইসলাম লাশ শনাক্তের পর নিজে বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করেন।
এরপর রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশের নেতৃত্ব শুরু হয় এই ক্লুলেস মামলার তদন্ত। তদন্তের ৭ দিনের মাথায় বেরিয়ে আসে চাঞ্চল্যকার তথ্য। খুনি আর কেউ নন। খুনি তার তার জন্মদাতা পিতা রফিকুল ইসলাম। সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ সোমবার মধ্য রাতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন নিয়ে তার ফেসবুক পেজে আবেগঘন একটি স্টাটাস দেন।

এএসপি আশরাফুল আলম পলাশ বলেন, মেয়ের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে তাকে খুন করে লাশ পুঁতে রাখেন বাবা রফিকুল। মেয়ে বিবাহ বিচ্ছেদের পর অস্বাভাবিক জীবন শুরু করে। নেশা ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এ নিয়ে গ্রামে অনেক সালিশ ও বিচার হয়। সর্বশেষ গত ঈদুল আজহায় মেয়ে ঢাকা থেকে বাড়িতে এলে রফিকুল জানতে পারে, মেয়ে অন্তঃসত্ত্বা। এরপর দিশেহারা হয়ে গত ২২ জুলাই শুক্রবার রাত ১টার দিকে লিপিকে ঘুমন্ত অবস্থায় গলায় পা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেন। তারপর পাশের ধানখেতে পুঁতে রাখেন। কিন্তু দুদিন পর রফিকুল ভয় পান যে লাশ যদি কেউ দেখে ফেলেন, তাই সেই লাশ টেনে নিয়ে আরও দূরে গিয়ে পুঁতে রাখেন। মেয়ের অসামাজিক কাজে অতিষ্ঠ হয়ে এই কাজ করেছেন বলে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাবা। বিচারক সবকিছু শুনে রফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102