ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়ের সঙ্গে ঝগড়া করে মায়ের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৭ বার পঠিত
রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মেয়ের সঙ্গে ঝগড়া করে মালা বেগম (৪০) নামের এক মা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মালা বেগম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালীপাড়া গ্রামের শহীদ মিয়ার স্ত্রী।

প্রতিবেশীরা জানান, শহীদ মিয়া দীর্ঘদিন ধরে সিলেটে থেকে কাজ করেন। কিন্তু তিনি বাড়িতে ঠিকমতো টাকা-পয়সা পাঠান না। যে কারণে স্বামী পরিত্যক্তা মেয়ে বন্যা (২২) এবং একমাত্র ছেলে বাঁধনকে (১২) নিয়ে মালা বেগম খুব কষ্টে দিনাতিপাত করেন। অভাবের সংসারে বন্যার সঙ্গে তার মায়ের সংসারের খুঁটি-নাটি বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকে।

এর আগেও মালা বেগম মেয়ের সঙ্গে এমন ঝগড়ার কারণে মনের দুঃখে গলায় রশি নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু লোকজন দেখে ফেলায় সে যাত্রায় প্রাণে বেঁচে যায় মালা বেগম। রোববার মা ও মেয়ের মধ্যে বিকালে রান্না করাকে কেন্দ্র করে তুমুল ঝগড়া হয়। এতে মালা বেগম প্রচণ্ড মনঃকষ্ট ও আবেগের বশবর্তী হয়ে নিজের ঘরেই ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর বলেন, অভাব ও পারিবারিক কলহের কারণে মালা বেগম আত্মহত্যা করেছেন বলে জেনেছি। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102