ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়ে হওয়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে পালালেন স্বামী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত
ফাইল ছবি

কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে বেসরকারি হাসপাতালে ফেলে পালালেন স্বামী। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মালদহের এক বেসরকারি হাসপাতালে। দীর্ঘ ২২ দিন বেসরকারি হাসপাতালে থাকার পর মালদহ জেলা পুলিশের তৎপরতায় নবজাতক এবং তার মাকে রাখা হয়েছে একটি হোমে। পলাতক স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম পূজা মার্ডি। বয়স ২১ বছর। স্বামীর নাম সুরজ বেসরা। তিনি পেশায় শ্রমিক। তাঁর বাড়ি বালুরঘাটের মঙ্গলপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে প্রেম করে বিয়ে হয় পূজা এবং সুরজের। ১২ নভেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে মালদহের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তার পর এক কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, এর পর থেকেই বাড়ির লোক আর দেখতে আসেননি তাকে। ২২ দিন ধরে ওই হাসপাতালেই ছিলেন তিনি।

এই পরিস্থিতিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, তাঁর পরিবারের লোক পুত্র সন্তান চেয়েছিলেন। কিন্তু কন্যা সন্তান হওয়ায় তাঁকে হাসপাতালে ফেলে চলে গিয়েছেন। মহিলা খানিক অসুস্থও ছিলেন। ঘটনা শুনে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ২২ দিন ধরে তাঁর চিকিৎসা করে। এর পর হাসপাতাল কর্তৃপক্ষ মালদহ জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। তার পর পুলিশের উদ্যোগে ওই মহিলা এবং তাঁর সন্তানকে হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে।সূত্র-আনন্দবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102