ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মে‌ডি‌কেল ক্যা‌ম্পের না‌মে প্রতারণা, ভুয়া চিকিৎসকসহ তিনজন‌কে কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

কিশোরগঞ্জে এমবিবিএস ডাক্তার পরিচয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের নামে প্রতারণার অভিযোগে এক নারীসহ তিনজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (২০ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামে স্বাস্থ্য পরীক্ষার নামে লোকজনের কাছ থেকে টাকা নেয়ার সময় তাদের আটক করে এ দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা ‌জেলার তিতাস উপ‌জেলার গ্রা‌মের নাইম সরকা‌রের স্ত্রী মারিয়া ফেরদৌসি (২৭), একই এলাকার জগৎপুর গ্রা‌মের আবদুল কা‌দি‌রের ছে‌লে মো. রমজান (২১) ও নর‌সিংদী জেলার রায়পুরা উপ‌জেলার হা‌বিবুর রহমা‌নের ছে‌লে মেহেদী হাসান (১৮)।

আদালত সূত্র জানায়, মারিয়া ফেরদৌসী নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দুই সহযোগীসহ অনেকদিন ধরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে ফ্রি-মেডিকেল ক্যাম্পের নামে জনগনের সাথে প্রতারণা করে টাকা আদায় করছিল। শনিবার অষ্টবর্গ গ্রামে এক নারী ইউপি সদস্যের বাড়িতে বসে ‘মেডিকেল চেকআপের’ নামে ৩’শ টাকা করে আদায় করছিল।

খবর পেয়ে কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

‌নির্বাহী ম্যা‌জি‌স্টেট সাগুফতা হক জানান, ডাক্তার প‌রিচ‌য়ে প্রতারণার অভিযোগে বাংলা‌দেশ মে‌ডি‌কেল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযা‌য়ী তা‌দের সাজা দেয়া হয়।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, ওই নারী নিজেকে ইউনানী চিকিৎসক দাবি করলেও এলোপ্যাথিক চিকিৎসা দিচ্ছিল। ল্যাপটপ ও একটি ছোট যন্ত্রের মাধ্যমে ফুলবডি চেকআপ করার কথা বলে টাকা নিচ্ছিল।

জানা গে‌ছে, গত ১৫ দিন হ‌লি‌ষ্টিক হেলথ কেয়ার লি. না‌মে এক‌টি সংগঠ‌নের ব্যানা‌রে র‌শিদাবাদ, ল‌তিবাবাদসহ বি‌ভিন্ন এলাকায় প্রতারণা ক‌রে টাকা নি‌চ্ছিল মা‌রিয়া ফের‌দৌসি।

ওই নারীর ইউনানী সার্টিফিকেট পরীক্ষার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102