ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মে মাসে বিদ্যুৎ বিল ২৩০ টাকা, জুনে দুই লাখ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৪০ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটি গ্রামের বাসিন্দা খোকন মণ্ডল। পেশায় একজন কৃষক। চলতি বছরের মে মাসে তার বাড়ির বিদ্যুৎ বিল আসে ২৩০ টাকা। জুনে তার বিদ্যুৎ বিল এসেছে দুই লাখ ৬ হাজার ৯৭৬ টাকা। পরে অবশ্য ভুতুড়ে এ বিল সংশোধন করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক খোকন মণ্ডল জানান, তার বাড়ির মিটারে চারটি বাল্ব, চারটি টেবিল ফ্যান ও একটি টেলিভিশন ব্যবহার করেন। যশোর পল্লী বিদ্যুতের নওয়াপাড়া জোনাল অফিস কর্তৃক তার ওই মিটারে জুন মাসের বিদ্যুতের ব্যবহার দেখানো হয়েছে ১৫ হাজার ৫০ ইউনিট। বিল করা হয়েছে দুই লাখ ৬ হাজার ৯৭৬ টাকা। অথচ এর আগে মে মাসে তিনি মাত্র ৪০ ইউনিটের বিল বাবদ ২৩০ টাকা পরিশোধ করেছেন।

তিনি আরও বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর রোববার (৯ জুলাই) নওয়াপাড়া জোনাল অফিসের এক কর্মচারী তার বাড়িতে আসেন। তিনি আগের বিল ফিরিয়ে নিয়ে ৫০ ইউনিটের মূল্য বাবদ ২৫৩ টাকার একটি নতুন বিলের কপি তার হাতে দিয়ে চলে যান।

এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নওয়াপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিল প্রস্তুত করার সময় কম্পিউটার অপারেটর এন্ট্রি করতে ভুল করায় এমনটি হয়েছিল। পরে সংশোধন করে নতুন একটি বিলের কপি তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102